1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সামনে আ.লীগের কঠিন পরীক্ষা: শামীম ওসমান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ৭:১৫ pm

স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগ ধ্বংসের পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার উপ-নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, সামনে আওয়ামী লীগের কঠিন পরীক্ষা। শকুন আকাশে উড়ছে। এ শকুন স্বাধীনতা বিরোধীরা। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়।

এমপি বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই। শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীদের নিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ