1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গুলি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ১১:১৭ pm

কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়েছেন এক যুবক। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সুগন্ধার ভ্রাম্যমাণ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মুনাফ সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। আহত অপরজন হলেন কক্সবাজার সসদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২২)।

প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন রনি বলেন, মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে এক যুবক মুনাফ সিকদারকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এছাড়াও সে আশপাশে কয়েক রাউন্ড গুলি চালায়। সিসি টিভি ক্যামেরা চেক করলে তাকে চিহ্নিত করা যাবে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, আহত দুইজনের মধ্যে একজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করতে মাঠে নেমেছে পুলিশ। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ