1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাত কলেজে ভর্তিচ্ছু ৯৫ হাজার ৬২২ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ১:৩১ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি ৷ সেই হিসাবে প্রতি আসনে প্রায় চারজন লড়বেন।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ৷

তিনি বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

সাত কলেজে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০টি এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ১৪ হাজার ৩৫০টি৷

অধিভুক্ত এসব কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর, বিজ্ঞান ইউনিটের ৬ নভেম্বর এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ৷
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ