1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ৭:১২ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমে ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা বলা হয়েছিল।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিট, ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামীকাল এ সংক্রান্ত আদেশে উপাচার্য স্বাক্ষর করলে ভর্তি পরীক্ষা কমিটিতে রিপোর্ট করা হবে। গত বছরের মতো এবারও সাত কলেজের ভর্তি পরীক্ষা অধিভুক্ত সাত কলেজেই অনুষ্ঠিত হবে; তবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে কেন্দ্র বাড়ানোর বিষয়ে চিন্তা করা হবে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ