1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাত কলেজের পরীক্ষা চলবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ৪:৪২ pm

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

জরুরি এই অনলাইন বৈঠকে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষ।

এম এ খায়ের জানান, শর্তসমূহ হল পরীক্ষা চলাকালীন সময়ে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

গত সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন আগামী ১৭ সে বিশ্ববিদ্যালয়গুলোর খুলে দেওয়া হবে, ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাত কলেজের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তাদের আন্দোলনের মুখে আজ জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ