1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাত কলেজের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ৯:৪৪ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষার বিষয়ে বুধবার (১৮ আগস্ট) সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে কলেজগুলোর প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বৈঠক হবে। আমরা আমাদের সুপারিশগুলো বিশ্ববিদ্যালয়কে জানাবো। পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৩ আগস্ট থেকে অনলাইনে পরীক্ষার সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নেয় কলেজগুলো। শিক্ষার্থীদের মতামত এবং শিক্ষকদের সুপারিশমালা আগামীকালের বৈঠকে উপস্থাপন করা হবে।’

সশরীরে নাকি অনলাইনে পরীক্ষা নেয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এসব বিষয় নিয়েই আলোচনা করবো। দুই ধরনের প্রস্তাব নিয়েই আলোচনা হবে। তবে পরীক্ষা পদ্ধতি মূলত বিশ্ববিদ্যালয়ই ঠিক করবে।’

এদিকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হলেও সাত কলেজের শিক্ষার্থীরা এখনো টিকার আওতায় আসেনি। সশরীরে পরীক্ষা হলে টিকা না পাওয়া বাধা হবে না বলেও মনে করেন তিনি।

তিনি আরও জানান, সাত কলেজের পরীক্ষাসহ সামগ্রিক বিষয়ে গত ১৪ আগস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। এসময় শিক্ষার্থীকে টিকা প্রাপ্তিসহ প্রয়োজনীয় বিষয়ে শিক্ষামন্ত্রী সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও জানান এই সমন্বয়ক।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ