1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ৩:৩৭ pm

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সহকারী শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে টাবুর চর শেখের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান বিপ্লবকে সাময়িক বহিষ্কার করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর আগে ওই শিক্ষিকা বিচার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করলে প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়।

আজ শুক্রবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান বিপ্লব ও সহকারী শিক্ষিকা গত বুধবার বিদ্যালয়ে আসেন। এসময় শিক্ষিকাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এই ঘটনায় বিচার চাইতে ওই শিক্ষিকা ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসেন। উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করে জেলা শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠালে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস ঘটনার সত্যতা শিকার করে বলেন, ওই শিক্ষিকা বুধবার বিকেলে আমার কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে আসেন। এ ঘটনায় বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে তদন্ত করে আমরা সত্যতা পাই। পরে বিষয়টি আমরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) স্যারকে জানাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফারুকুজ্জামান ওই সহকারী শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনাটি শিক্ষিকা ক্লাস্টার এটিওকেও অবহিত করেছিলেন। কিন্তু কোনো বিচার হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভি করেনি এবং পরবর্তী সময়ে তিনি তার সকল ফোন নম্বর বন্ধ করে রাখেন।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ বিষয়ে বলেন, আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি। তিন সদস্য তদন্ত কমিটি করেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ