1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকার পতনের ঘণ্টা বাজছে : রিজভী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ৬:০১ pm

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশে কখনও কোনো স্বৈরশাসক বেশিদিন টিকেনি। শেখ হাসিনার সরকার পতনের ঘণ্টা চারিদিকে বাজছে।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে এক মানববন্ধনে বিএনপিনেতা এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে জোর করে বন্দি করে রাখা হয়েছে। দেশনেত্রীকে তিলে তিলে শেষ করার এক গভীর ষড়যন্ত্র মেতে আছে সরকার। গতকাল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এটা কী গভীর ষড়যন্ত্রের অংশ?’

বিএনপির নেতা দাবি করেন, ‘ঢাকা শহরে ৫০টি ক্যাসিনো আছে। এগুলার মালিক ছাত্রলীগ-যুবলীগ। এটা কিসের যন্ত্র? প্রধানমন্ত্রী আপনি বলেন, তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করছে। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি ১৪ বছর ক্ষমতায়।’

দলীয় নেতাকর্মীদের মুক্তি চেয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি চাই। এ মুহূর্তে আপনাদের শপথ নিতে হবে, শেখ হাসিনার নীলনকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ