1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকার পতনের আন্দোলনে কৃষক দল ভূমিকা রাখবে : মির্জা ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ৯:০৫ pm

সরকার পতনের আন্দোলনে জাতীয়তাবাদী কৃষক দল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

কৃষক দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতির একটা যুগসন্ধিক্ষণে কৃষক দলের কমিটি ঘোষণা হয়েছে। সুতরাং তাদের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। একইসঙ্গে যে মানুষগুলোকে কেন্দ্র করে এই দলটি গঠন করেছিলেন জিয়াউর রহমান, সেই কৃষকদের সংগঠিত করা, কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়া।

বিএনপির মহাসচিব বলেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। কৃষকেরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। কোনোরকম সাহায্য-সহযোগিতা পায় না। এমনকি করোনার যে ভয়াবহ সময় গেল, এই সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পায়নি। আমরা এই সময় কৃষক দলের কাছ থেকে যেটা আশা করব, তারা অতি দ্রুত নিজেদের সংগঠিত করবে।

মির্জা ফখরুল বলেন, গৃহবন্দি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, বিদেশে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কৃষক দল ভূমিকা রাখবে। আমাদের ৩৫ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এই অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে—নিজেদের সংগঠিত করে, ঐক্য সৃষ্টি করে আন্দোলনে নামতে হবে।

শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের নব নির্বাচিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ