1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকারের পতন হলে সব সমস্যার সমাধানের পথ খুলবে : গয়েশ্বর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ৪:৫৪ pm

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আজকে যেভাবে আমাদেরকে হয়রানি করছে, বসে থাকার কোনো কারণ নেই। এখন আমাদের একটাই উদ্দেশ্য, শেখ হাসিনারে মার টান, গদি হবে খান খান। সরকারের পতন হলে সব সমস্যার সমাধানের পথ খুলবে।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপিনেতা এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আসুন, এক দফায় এগিয়ে যাই। দলের মহাসচিবসহ আমাদের চেষ্টা চলছে, সুদৃঢ় একটা জাতীয় ঐক্য গড়ে তোলা এবং সব দলমত নির্বিশেষ একটাই ইস্যু- অবাধ ‍সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি, শেখ হাসিনার পদত্যাগ। তাঁর এই পদত্যাগ আমরা নিশ্চিত করি।’

বিএনপিনেতা আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে হয়তোবা মতামত আমরা দেব। তবে আমি বলব, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ফেরেস্তা এনেও যদি নির্বাচন কমিশন করা হয়, লাভ হবে না।’

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় জাতীয়তাবাদী মহিলা দলের নেওয়াজ হালিমা আরলি, হেলেন জেরিন খান, ইয়াসমীন আরা হক, চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ