1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকারি ৩ ব্যাংকে নতুন এমডি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৬ am

বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নির্ধারিত ৭৮ হাজার টাকা বেতনে এসব ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতারকে পদোন্নতি দিয়ে একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানকে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দরকার আতাউর রহমানকে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১৯ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ