1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকারি প্লট আত্মসাতের ঘটনায় ব্যবসায়ী বুলুকে জিজ্ঞাসাবাদ দুদকের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ৬:৪৫ pm

সরকারি একাধিক প্লট আত্মসাতের অভিযোগ তদন্তের অংশ হিসেবে বিএনএস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ব্যবসায়ী এম এন এইচ বুলুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। রবিবার (২৪ অক্টোবর) সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বুলুকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক এবং গৃহায়ন ও গণপূর্ত অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজেশে জনৈক আনোয়ার আলম নামে এক ব্যক্তি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রাজধানীর গুলশান, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় একাধিক সরকারি প্লট আত্মসাত করেন, এই অভিযোগ তদন্ত করছে দুদক। ইতোমধ্যে এই অভিযোগের ভিত্তিতে রাজউক, গৃহায়ন ও গণপূর্ত অধিদফতর থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযোগের বিষয়ে ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা ও উপপরিচালক সুভাস দত্ত এম এন এইচ বুলুকে জিজ্ঞাসাদ করেন।

দুদকের একজন কর্মকর্তা জানান, ব্যবসায়ী বুলু গুলশান-২ এর বাণিজ্যিক এলাকার ২০ ও ২০/এ হোল্ডিং নম্বরের এক বিঘা ৩ কাঠা সাড়ে ৮ শতাংশ জমি আনোয়ার আলমের কাছ থেকে কিনেছেন। এগুলো সরকারি প্লট। তিনি আনোয়ার আলমের কাছ থেকে কিসের ভিত্তিতে কীভাবে ক্রয় করেছেন, এজন্য তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা ও অধিকতর অনুসন্ধানের পর এ বিষয়ে কমিশন বরাবর রিপোর্ট দাখিল করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ