1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সমুদ্রবন্দরে এক নম্বর সতকর্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ৭:২২ pm

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এর প্রভাবে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হতে পারে। এতে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে সর্তকতা হিসেবে দেশের চারটি সমুদ্রবন্দরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক নম্বর দূরবর্তী সতকর্তা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এদিন সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘উপকূলে ঝড়ো হাওয়া না বইলেও সতর্কতার জন্য চার সমুদ্রবন্দরে এই সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।’ এর প্রভাবে কোথাও কোথাও রাতের তাপমাত্রা কমে যেতে পারে বলে তিনি জানান।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ- পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর- পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে সামুদ্রিক সতর্কতা-বার্তায় বলা হয়, দক্ষিণ- পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৬৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়েছে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আসার জন্য অনুরোধ করেছে আবহাওয়া অধিদফতর।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ