1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সব প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ ১১:৪৭ pm

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘এখানে কোনও প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন। নির্বাচনি পরিবেশ সুন্দর ও সুস্থ রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনি এলাকার নজর রাখছি।’

সিইসি আরও বলেন, ‘মাগুরা সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় আমরা বিব্রত। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ এখন স্বাভাবিক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, ‘ইউপি নির্বাচনে রাজনৈতিকভাবে কোনও দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই রাজনৈতিক দলের বিষয়। আমরা আশা করব, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ।’

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ