1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সব দিকে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১ ৫:৪৮ pm

সব দিক দিয়ে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের এ গতি কেউ থামাতে পারবে না। শনিবার (০৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বছরটা আমাদের সুখবরের বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের অনেক সুখবর আসছে। এ বছর স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের জন্য বড় সুখবর।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে ১৩ ওভারে ১০৮ রানে অলআউট হয় ডিক্যাব। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রশংসা করেন মোমেন। তিনি বলেন, যাদের হাত ধরে এই খেলা এসেছে তাদেরকেও হারিয়ে দিচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ