1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সব উপজেলায় হবে সাংস্কৃতিক কমপ্লেক্স

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ১:৩৪ pm

দেশের সব উপজেলায় সরকার সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

কে এম খালিদ জানান, দেশের সব উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পর্যায়ক্রমে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার ৯৩৬ মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে তা চালু করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আবেদনের অনুদান দেওয়া চলমান আছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ