1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে তাকসিম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:২৩ pm

সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন তাকসিম এ খান। আবারও ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মুস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুস্তাফিজুর রহমান বলেন, একটু আগে প্রজ্ঞাপনে সই হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো।

এর আগে গত ১১ জুলাই অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়। পরে প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। সেখান থেকে প্রস্তাবের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তাকসিম এ খানের নিয়োগ চূড়ান্ত করে আজ প্রজ্ঞাপন জারি করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ