1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সপরিবারে অস্ত্র হাতে মার্কিন কংগ্রেস সদস্যের ছবি, সমালোচনার ঝড়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ১২:১২ pm

ক্রিসমাস (বড়দিন) উপলক্ষ্যে পরিবারের সবার হাতে সামরিক ধাঁচের অস্ত্র নিয়ে একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

কয়েকদিন আগেও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুক হামলায় চার জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বাবার বন্দুক নিয়ে ১৫ বছরের এক শিক্ষার্থী ওই হামলা চালায় বলে পরে জানা যায়। এরই মধ্যে কংগ্রেস সদস্য বন্দুকসহ ছবি পোস্ট করায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সময় রোববার টুইটারে ‘মেরি ক্রিসমাস…’ লিখে ছবিটি পোস্ট করেন থমাস ম্যাসি।

ছবিটিতে দেখা যাচ্ছে, হাতে ভারী অস্ত্র নিয়ে হাস্যোজ্জ্বল থমাস ম্যাসি ও তাঁর পরিবারের সদস্যেরা। পেছনেই রয়েছে একটি ক্রিসমাস-ট্রি।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে যেকোনো পদক্ষেপের বিরোধী হিসেবে পরিচিত এ কংগ্রেস সদস্য। গত এপ্রিলে পিস্তল কেনার বয়সসীমা ২১ থেকে কমিয়ে ১৮ বছর করার প্রস্তাব সংবলিত একটি বিল কংগ্রেসে উত্থাপন করেন থমাস ম্যাসি। তিনি এর আগেই বলেছিলেন, ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে স্কুলে গুলিবর্ষণের ঘটনা থামানো সম্ভব নয়।’

যুক্তরাষ্ট্রজুড়ে গুলিবর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যেরা এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারাই ছবিটির সমালোচনা করেছেন।

২০১৮ সালে ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি মাধ্যমিক স্কুলে গুলিবর্ষণে নিহত জেমি’র বাবা ফ্রেড গুটেনবার্গ থমাস ম্যাসির ছবির নিচে জেমি এবং তার সমাধির ছবি পোস্ট করেন।

ইলিনয় অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যাডাম কিনজিঙ্গার থমাস ম্যাসিকে ‘বন্দুকে আসক্ত’ বলে আখ্যায়িত করেন।

তবে, কিছু রিপাবলিকান নেতা থমাস ম্যাসির পাশেও দাঁড়িয়েছেন। এসব নেতা অবশ্য অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষে অবস্থান নিয়ে আসছিলেন।

এদিকে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে বন্দুকজনিত সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়। গত দুই দশকে এটি সর্বোচ্চ বলে জানিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ