1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সচিব হলেন ৫ কর্মকর্তা, বদলি ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ৮:১৬ pm

প্রশাসনের পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। অপর এক প্রজ্ঞাপনে সচিব ও সচিব পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে।

এ ছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরীকে পদোন্নতির পর একই পদে পদায়ন করা হয়েছে। বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

৬ সচিবের দপ্তর বদল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে বদলি করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রমেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর পদে বদলি করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ