1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সচিব জেবুন্নেছার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ৮:০১ pm

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনার জহিরুল হক।বৃহস্পতিবার (২০ মে) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাজী জেবুন্নেছার বিরুদ্ধে উঠা অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। এখানে এতো বিঘা ও বিদেশে সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখবো।

দুদক কমিশনার আরও বলেন, প্রত্যেক বিভাগে দুর্নীতি আছে, আবার প্রত্যেক বিভাগে ভালো মানুষও আছে। স্বাস্থ্যের বিরুদ্ধে অভিযোগ এলে সুনির্দিষ্ট হতে হবে, তথ্যভিত্তিক হতে হবে। তাহলে আমরা ব্যবস্থা নিতে পারবো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ