1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সচল হলো ফেসবুক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১ ৮:৫৬ pm

প্রায় ৪ দিন অচল থাকার পর দেশে সচল হলো ফেসবুক। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে ফেসবুক সচল হয়। একইসঙ্গে সচল হয়েছে মেসেঞ্জারও।

২৬ মার্চ থেকে ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছিল। মেসেঞ্জার মাঝে মাঝে সচল হলেও বড় মেসেজ বা ছবি পাঠাতে সমস্যা হয়। ভিডিও কল করা যায়নি একদমই।

তবে অনেক ব্যবহারকারী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) দিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেছেন বলে জানা গেছে।

ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ বলেন, ‘ফেসবুক, মেসেঞ্জার বন্ধের বিষয়ে আমাদের প্রতি বিটিআরসি ও ডটের (ডিপার্টমেন্ট অব টেলিকম) কোনও নির্দেশনা ছিল না। তবে ফেসবুকের মুখপাত্র দেশে “ফেসবুক সীমিত” করে দেওয়ার কথা বলেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি করা হয়ে থাকে তাহলে দেশের স্বার্থে বিষয়টি আমি খারাপভাবে দেখি না।’

দেশে ফেসবুকের ধীরগতি সম্পর্কে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বাংলাদেশে তাদের জনসংযোগ পার্টনার বেঞ্চমার্ক পিআর-এর মাধ্যমে শনিবার (২৭ মার্চ) জানায়, ‘আমরা জানি, বাংলাদেশে আমাদের সেবা সীমিত করে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে আরও জানতে কাজ করে যাচ্ছি এবং আশা করছি, যত দ্রুত সম্ভব ফেসবুক আগের অবস্থায় ফিরে আসবে।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ