1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ১:০৮ pm

এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মুম্বাই থেকে সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে কলকাতায় আনা হয়েছে তাকে। আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আলিপুর আদালত। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৯ আগস্ট বেলঘরিয়া থানায় তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন ১৬ বছরের এক কিশোরীর বাবা-মা। ওই কিশোরী সঞ্জয়ের গানের স্কুলের ছাত্রী। অভিযোগকারীরা জানান, চারু মার্কেট থানা এলাকায় ওই ঘটনা ঘটে। বেলঘরিয়া থানার পুলিশ অভিযোগ পাঠিয়ে দেয় চারু মার্কেট থানায়।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মুম্বাইয়ের আকুরলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সঞ্জয় চক্রবর্তী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। তার গ্রেপ্তার প্রসঙ্গে অজয় চক্রবর্তী বলেন, ‘আমার সাথে তার ১০ বছর ধরে কোনও সম্পর্ক নেই। আমি মায়ের কাছে গিয়েছিলাম। এখন সেখান থেকে ফিরছি। আরেক ছোটভাই ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছে। শুনে বিস্মিতও হয়েছি। তবে এ ব্যাপারে আমি কিছুই জানি না। বলতেও পারব না।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ