1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সংলাপের মাধ্যমে এবার ডি এল ও সাম্যবাদী দলের সমর্থন পেল বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১০:৩৫ pm

সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নিয়ে বিএনপি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বিএনপি আবার সংলাপ শুরু করেছে। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ থাকার কারণে তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ স্থগিত ছিল। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রথমে বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম -এর নেতৃত্বে পলিট ব্যুরো সদস্য, সুরাইফুল ইসলাম মাহফুজ ,সাইফ মাহমুদ জুয়েল মেহবুব মিয়া,সদস্য কেন্দ্রীয় কমিটি  আজাদ রহমান , সামসুল হক ভুলু নুর উদ্দিন ঢালী, সুমন হাওলাদার অংশ নেন।

এরপর বাংলাদেশ ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি’র নেতৃত্বে প্রতিনিধি  যুগ্ম সাধারণ সম্পাদক  এডভোকেট মোঃ আকবর হোসেন ,ইয়াহিয়া মুন্না ,মৃদা মোহাম্মদ আল আমিন ওমর ফারুক এর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্নয়ক নজরুল ইসলাম খান এদিক থেকে সংলাপে অংশ নেন।

সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিরতির পর আমাদের সাংগঠনিক কর্মকান্ড শুরু হয়েছে আজ আমরা দুটো রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছি। ডেমোক্রেটিক লীগ এবং সাম্যবাদী দল আমাদের সমর্থন জানিয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন এবং নির্বাচন কমিশন গঠন তার অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের ব্যাপারে আমরা একমত হয়েছি।

ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্তর্জাতিক মানের নেত্রী। তাকে কারাগারে নেয়া চরম অন্যায় হয়েছে। বিএনপির সাথে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এখনো আছি ভবিষ্যতে থাকবো এই সরকারের পতন ঘটাবো।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, এই সরকার পতনের আন্দোলনের জন্য জাতীয় ঐক্য দরকার। আমরা তাতে একমত হয়েছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ