1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সংগীতশিল্পী শারদা সিনহা আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ৩:৫২ pm

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের লোকগানের বরেণ্য সংগীতশিল্পী শারদা সিনহা।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে গায়িকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শারদা সিনহার ছেলে অংশুমান সিনহা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তোমার প্রার্থনা ও ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকবে মা। ঈশ্বর নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে তিনি আর আমাদের মাঝে নেই।

গত ২৬ অক্টোবর থেকে দিল্লির এআইএমএস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন শারদা সিনহা। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে ফেরা হলো না তার। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

জানা গেছে, ২০১৭ সালে মাল্টিপল মায়েলোমা শনাক্ত হয় শারদা সিনহার। এটি এক প্রকার ক্যানসার, যা বোন ম্যারোকে আক্রান্ত করে।

চলতি বছরের সেপ্টেম্বরেই স্ট্রোক করে মারা যান গায়িকার স্বামী রাজনীতিবিদ ব্রজ কিশোর। এবার মৃত্যু হলো গায়িকার। ব্যক্তিগত জীবনে ছেলে অংশুমান ছাড়াও বন্দনা নামে একটি কন্যাসন্তান রয়েছে তাদের।

১৯৫২ সালের ১ অক্টোবর ভারতের বিহারে জন্ম শারদা সিনহার। আশির দশকে সংগীতে জগতে পা রাখেন তিনি। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষাসহ অন্যান্য ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

শারদা সিনহার গাওয়া ছট পূজার গান বেশ জনপ্রিয়। এ ছাড়া বলিউড তারকা সালমান খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’সহ কয়েকটি সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ