1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্রীনগরে ডোবা থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৯:৪১ pm

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণ পাইকাশ গ্রামে জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশে ডোবা থেকে মরদেহ ২টি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বাহ্মণ পাইকাশার মসজিদের সামনে কোলাপাড়া রাস্তার দক্ষিণ পাশে ডোবায় লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ কিংবা ২৫ বছরের এক নারীসহ দেড় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে। এ সময় লাশের দেহে লেপ মোড়ানো ছিল। শিশুটি ওই নারীর মেয়ে বলে ধারনা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে মা ও মেয়েকে দূরে কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। লাশ ২টির পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ