1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ১২:১৯ am

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিবু মার্কেট এলাকার রূপসী গার্মেন্টস নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রায় আড়াইহাজার শ্রমিক কাজ করে। ফ্রেরুয়ারি ও চলতি মার্চ মাসের বেতন বকেয়া তাদের। গত বুধবার বেতন পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সড়কে নেমে আসে শ্রমিকরা। তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আট কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। দুপুর দুইটার দিকে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল মারতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে পুলিশ সদস্যরা। এই ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসানসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।

কারখানার শ্রমিকরা বলেন, প্রতিশ্রুতির পরও বকেয়া বেতন না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের সমস্যা সমাধান না করে পুলিশ শর্টগান ও টিয়ারশেলের গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। পুলিশের হামলায় তাদের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

রূপসী গার্মেন্টসের সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম) নাছির উদ্দিন বলেন, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া। আগামী ৭ এপ্রিল বকেয়া বেতন পরিশোধের কথা দিলেও বিক্ষোভে নেমেছে শ্রমিকরা। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিল। দুপুরে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে তারা ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও শর্টগানের গুলি ছোড়ে পুলিশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ