1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

শ্রমিকের অভিযোগ শুনতে কুয়েতে লকডাউন এলাকায় নতুন অফিস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০ ১২:৫৪ pm

কুয়েতে শ্রমিকদের অভিযোগ শুনতে লকডাউনে থাকা এলাকায় নতুন অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। শ্রম ও জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিলের বরাত দিয়ে গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে সংবাদটি পাবলিশ করা হয়েছে।

আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, ফারওয়ানিয়া ও জিলিব আল সুয়েখের লকডাউন করা এলাকায় লেবার অফিস খুলেছে জনশক্তি মন্ত্রণালয়।

আকামা সমস্যা, বেতন দেরিতে দেয়া বা বেতন না দেয়া, সুপারভাইজারের ঘুষ চাওয়া ইত্যাদি বিষয়ে সরাসরি যে কোনো অভিযোগ দাখিলের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করার অঙ্গীকারও করা হয়েছে।

শ্রম অধিকার বাস্তবায়নের ব্যর্থতায় কোম্পানির মালিকদের সঙ্গে শ্রমিকদের বিরোধসংক্রান্ত অভিযোগ পাওয়ার পর সম্পূর্ণ লকডাউন অঞ্চলে জনশক্তিবিষয়ক জেনারেল অথরিটির অফিস (লেবার অফিস) বরাদ্দ করেছে সামাজকল্যাণমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিল।

মন্ত্রী বলেন, উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহের সঙ্গে সমন্বয়ের জন্য একটি অফিস ও তদন্তের জন্য প্রশাসনের একজন অফিসারকে জিলিব আল শুয়েখ এবং ফারওয়ানিয়া এলাকায় প্রেরণ করা হবে।

প্রবাসী বাংলাদেশিরা আকামা সমস্যা, বেতন দেরিতে দেয়া বা না দেয়া, সুপারভাইজারের ঘুষ চাওয়া, আকামার জন্য অতিরিক্ত টাকা নেয়া ইত্যাদি বিষয়ে নিজের গোপনীয়তা রক্ষা করে সরাসরি যে কোনো অভিযোগ জানাতে পারবেন লেবার অফিসে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ