
নীলফামারীর কিশোরগঞ্জে শ্যালিকাকে গর্ভপাত ও তার লাশ গোপনে দাফন করার মামলার প্রধান আসামিসহ ৩জনকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার গাজিপুর কালিয়াকৈর থেকে গ্রেফতার করে থানায় হস্তন্তরের পর রোববার সকালে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন,নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর শাহপাড়া গ্রামের জাকারিয়া শাহ্ এর ছেলে প্রধান আসামি শহীদ শাহ্ তার বড়ছেলে আব্দুল করিম ও জামাতা হারুন অর রশিদ।
মামলা সূত্রে জানা যায়, সদর ইউপি‘র মুশা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ইতি গত ১৪ অক্টোবর নিখেঁাজ হয়। পরে শহীদ শাহ্ তার শ্যালিকা ইতি আক্তারের গর্ভপাত ঘটায়। চিকিৎসা জনিত অবহেলায় রংপুর মেডিকেলে ভর্তি করালে তার মৃত্য হয়। সেখান থেকে ১৯ জানুয়ারী শ্যালিকা ইতির লাশ বাড়িতে এনে গোপনে দাফনের চেষ্টা করে। পরে সিরাজুল ইসলাম তার জামাতা শহীদ শাহ্কে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা দেয়। মামলা নম্বর-১১।
এর আগে শহীদ শাহ্ ২০১৯ সালে তার ছোট শ্যালিকা ইতিকে অপহরণ করে। এঘটনায় মামলা হলে পুলিশ অপহৃতাকে উদ্ধার করে শহীদকে হাজতে পাঠায়।এব্যাপারে কিশোরগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জয়ানাল আবেদীন আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এসআই