1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্বশুর হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ৮:১৭ pm

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের শ্বশুর সোলায়ান হোসেনকে (৫৫) হত্যার দায়ে জামাই আবু বক্কারকে (৩৪) মঙ্গলবার দুপুরে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আবু বক্কার কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজকুরনী লকেট বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের মৃত আজহার মণ্ডলের ছেলে সোলায়ান হোসেনের (৫৫) মেয়ে ববিতা খাতুনের স্বামী আসামি আবু বক্কার ২০১২ সালের ২০ মার্চ সন্ধ্যায় মরিচের ক্ষেত কেনার কথা বলে শ্বশুর সোলায়মানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আবু বক্কার শ্বশুর সোলায়মানকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ওই রাতেই মরিচ টালের পাশে ভুট্টা ক্ষেত থেকে সোলায়মানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সাহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে জামাই আবু বক্কারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে এদিন বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ