1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ৮:৩১ pm

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু এ দেশ ও এ দেশের মানুষকে জীবন দিয়ে ভালবাসতেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

ফরিদুল হক খান রোববার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ অনুষ্ঠিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন চাইতেন না, কোনো বাঙ্গালী তাকে হত্যা করতে পারে। যারা সেদিন বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল তারা অবয়বে বাঙ্গালী হলেও তাদের অন্তরে ছিল পাকিস্তানী, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র সেদিন ভেবেছিল বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নিঃশেষ করে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে শেষ করে দিতে পারবে। কিন্তু তারা জানতনা, বঙ্গবন্ধু মুজিব শুধু একজন ব্যক্তি ছিলেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, একটি চেতনা ও একটি দর্শনের নাম।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি পবিত্র ইসলাম ধর্মের গবেষণা, প্রচার-প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের খেদমতে অসামান্য অবদান রেখে গেছেন যার সুফল আমরা উপভোগ করছি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি অনুসরণ করে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত এক যুগের শাসন আমলে বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য এনে দিয়েছেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারে ও ইতোমধ্যে অসামান্য অবদান রেখে চলেছেন যার অন্যতম হলো, ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছর এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এক দশকের বেশি শাসনামলে ইসলামের খেদমতে যেসব উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে, পৃথিবীতে তার দৃষ্টান্ত বিরল।

ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধর্মসচিব মো. নূরুল ইসলাম।
ভিন্নবার্তা ডটকম/এন

সূত্র : বাসস

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ