1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শৈলকুপায় কৃষক হত্যার দায় স্বীকার ভাবীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ৮:৩১ pm

ঝিনাইদহের শৈলকুপায় কৃষক রিপন হত্যার দায় স্বীকার করেছে তার ঘাতক। নিহতের মেজ ভাইয়ের স্ত্রী ফরিদা আজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে স্বীকারোক্তিমুলক বন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে হত্যার বিস্তারিত বর্ণনা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রিপন ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের চর রুপদহ গ্রামের মৃত আব্দুল বারিক বিশ্বাসের ছেলে। বুধবার বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয় তার। এ ঘটনায় নিহতের শ্যালক উপজেলা যুবলীগের সেক্রেটারি বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ৯ই ডিসেম্বর রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ ছিলেন রিপন। ঘটনার দিন বাড়ির পাশের মাঠে ধান পাহারা দিতে যায় সে। এ হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের মেজ ভাইয়ের স্ত্রী ফরিদাকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আদালতে হাজির করা হলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বী-স্ত্রী মিলে রিপনকে হত্যা করেছে বলে স্বীকার করে ফরিদা। ওসি আরো জানিয়েছেন রিপনকে প্রথমে হাত পা বেধে দা দিয়ে কুপিয়ে হত্যার পরে চাদর দিয়ে মুড়িয়ে লাশ বাড়ি পাশের ডোবাতে মাটি চাপা দেয় ঘাতকরা।

পুলিশ ঘটনার সাথে জড়িত মেজো ভাইকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। ইতিমধ্যে হত্যার সময় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ