
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে বিএনপি কর্র্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
আজ শনিবার দুপুরে যুবলীগ নেতা আজহারুল ইসলাম অরুনের নেতৃত্বে পৌর সভার মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবরে সামনে এসে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,যুবলীগ নেতা একেএম আজহারুল ইসলামসহ যুবলীগ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন,বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনার পুনরাবৃত্তি করার হুমকি দেয়। এছাড়াও জেলা আওয়ামীলীগ,থানা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ ও জেলা যুবলীগের বেশ কয়েকটি এলাকায় মিছিল বিক্ষোভ কর্মসূচী পালন করে।
ভিন্নবার্তা/এমএসআই