1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার ৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী

শুরু হচ্ছে ইমনের কানামাছি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১ ১:৩৭ pm

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে ছবির শুটিং বন্ধ রেখেছিলেন চিত্রনায়ক ইমন। ছয় মাস বিরতির পর গত ২ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু করেছেন এ অভিনেতা। ছবির নাম ‘বীরত্ব’।

পরিচালনা করছেন সাইদুল ইসলাম রানা। এর একটি গান ছাড়া বাকি অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ঠিক এ অবস্থায়ই আরেকটি নতুন ছবির কাজ শুরু করছেন এ চিত্রনায়ক।

নাম ‘কানামাছি’। পরিচালনা করছেন নাট্যনির্মাতা অঞ্জন আইচ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে কক্সবাজারের লোকেশনে। ছবির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত একটি ভ্রমণকে কেন্দ্র করে এ ছবির গল্প তৈরি হয়েছে। একঝাঁক তরুণ-তরুণীর উচ্ছ্বাস চিত্রিত হবে ছবিতে। আমিও যাবতীয় প্রস্তুতি নিয়েছি।

অনেক আগে এতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। করোনার কারণে শুটিং শুরু করতে বিলম্ব হলো। আশা করছি উপভোগ্য একটি ছবিই হবে এটি।’ এদিকে সৈকত নাসিরের পরিচালনায় ‘আকবর’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ নামের দুটি ছবির শুটিং শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইমন। এ ছাড়া তার অভিনীত অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ এবং সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ নামের ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে। সব মিলিয়ে অভিনয়ে বেশ ব্যস্ত সময়ই কাটছে এ চিত্রনায়কের।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ