1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিশু পার্কের সামনে থেকে আসামি হাফিজ গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ৯:১০ pm

লক্ষ্মীপুরের রামগঞ্জে একাধিক মামলার আসামি হাফিজ মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে একটি দেশীয় এলজি পাওয়া গেছে বলে জানানো হয়।

আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো।

গ্রেপ্তার হাফিজ মোল্লা উপজেলার ভাদুড় ইউনিয়নের উত্তরগ্রাম কেথুড়ী গ্রামের সিরাজ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রামগঞ্জ শিশু পার্কের সামনে থেকে হাফিজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, হাফিজের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ