1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

শিশুর কতটুকু ঘুম প্রয়োজন?

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ১১:৫৭ pm

জন্মের পর মা শিশুকে নির্দিষ্ট সময়ে ঘুম পাড়ান। নির্দিষ্ট রুটিন তৈরি করে দেন।

কিন্তু একটি শিশুর দৈনিক কতক্ষণ ঘুমানো উচিত? বয়সভেদে শিশুর উচ্ছ্বলতা, শেখার ক্ষমতা ও খেলাধুলার সময় বা ইচ্ছে ভিন্ন।
এক্সপার্টরা বলেন, শিশুর স্বাস্থ্যের জন্য রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে। সঙ্গে ভালো খাবার ও ব্যায়াম জরুরি। আবার যারা রাতে ঘুমাতে পারে না, তারা কম ঘুমায় বলেই মোটা হয়। এজন্য অ‍ামেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিনের একটি বিশেষজ্ঞ প্যানেল শিশুদের প্রয়োজনীয় ঘুমের গাইডলাইন দিয়েছে। যার নির্দেশনায় রয়েছে অ‍ামেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস। গাইডলাইনটিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক –

শিশুর বয়স : সময়

• ৪ থেকে ১২ মাস – ১২ থেকে ১৬ ঘণ্টা।
• ১ থেকে ২ বছর – ১১ থেকে ১৪ ঘণ্টা।
• ৩ থেকে ৫ বছর – ১০ থেকে ১৩ ঘণ্টা।
• ৬ থেকে ১২ বছর – ৯ থেকে ১২ ঘণ্টা।
• ১৩ থেকে ১৮ বছর – ৮ থেকে ১০ ঘণ্টা।

বিশেষজ্ঞরা বলেন, রাতে পর্যাপ্ত ঘুম হলে শিশুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। তাদের মস্তিষ্ক সচেতন থাকে ও এরা বদমেজাজী কম হয়। পর্যাপ্ত ঘুমে মনোযোগ ও আগ্রহ বাড়ে। ভালো ঘুম আচরণ, শেখার ক্ষমতা ও স্বাস্থ্য উন্নত করে। অন্যদিকে কম ঘুম হলে ছোটবেলা থেকে বাড়তে থাকে স্থূলতা, ডায়াবেটিস ও চাইল্ডহুড ডিপ্রেশনের ঝুঁকি। ঘুমের অভাবে টিনএজারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়।

স্বাস্থ্যের ওপর বৈজ্ঞানিক পরীক্ষার প্রমাণের পর্যালোচনা সাপেক্ষে ঘুমের সময়কালের এ প্রস্তাবনা তৈরি করা হয়।

সূত্র: ইন্টারনেট



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ