1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিশুটিকে ধর্ষণের পর পরনের হিজাব পেচিয়ে হত্যা করে মোরসালিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ৯:৩৯ pm

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পাশে বাঁশঝাড় থেকে গত ২৭ ফেব্রুয়ারি হাসনা খাতুন হেমা নামে ১০ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ বস্তাবন্দি করে সেখানে ফেলে যাওয়া হয় বলে পুলিশ জানতে পেরেছে।

গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম তার কার্যালয়ে ব্রিফিংয়ে জানান, এ ঘটনায় মো. মোরসালিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি এলাকায় মসজিদের সামনে মোরসালিন বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি এ ঘটনা তার নানিকে বলে দেওয়ার কথা জানালে শিশুর পরনের হিজাব দিয়ে পেচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে মোরসালিন। পরে লাশটি বস্তাবন্দি করে সাইকেলের পেছনে করে নিয়ে সেখানে ফেলে আসে।

পুলিশ সুপার আরও জানান, পুলিশ ব্যাপক তদন্ত চালিয়ে পৌর এলাকার সিসি ক্যামেরা থেকে লাশ নিয়ে যাওয়ার একটি ভিডিও ফুটেজ উদ্ধার করে। পরে মোরসালিনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ