1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিল্পা শেট্টির গোটা পরিবার করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১ ৪:৫৯ am

করোনার কবলে অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার। বাদ যায়নি ছোট্ট মেয়ে সামিশা এবং ছেলে বিয়ানও। তবে অভিনেত্রীর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সেকথা জানিয়েছেন তিনি।

শিল্পা লিখেছেন, গত ১০ দিন আমাদের পরিবারের কাছে খুবই কঠিন ছিল। আমার শ্বশুর-শাশুড়ি, সামিশা, বিয়ান, আমার মা এবং স্বামী রাজ করোনায় আক্রান্ত। তারা প্রত্যেকেই নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন ডাক্তারের পরামর্শ ও গাইডলাইন মেনে।

বাড়ির কর্মচারীদের মধ্যে দুজন করোনা আক্রান্ত। তাদেরও চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপায় এখন সকলেই অনেকটা ভাল আছেন। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রোটোকল অনুযায়ী সমস্ত সুরক্ষাবিধি মানা হয়েছে বলেও জানান তিনি।
ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। এবার শিল্পার পরিবারের খবর প্রকাশ্যে এলো। বর্তমানে নাচের রিয়ালিটি শো ‘সুপার ডান্সার’র বিচারক শিল্পা। সেই কাজ আপাতত তিনি বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ