1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিবপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১:১৯ am

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে জামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন (২২) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মনোহরদী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মনোহরদী যাচ্ছিল। এসময় যাত্রীবাহী বাস শিবপুরের জামতলা এলাকায় পৌঁছালে বিপরিত দিকে থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসটি ছিঁটকে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নাজিম উদ্দিন মারা যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় মুশুলধারে বৃষ্টি হচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মারা যায়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ