
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।