1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহরুখের সঙ্গে ছবি তুলতে চাননি মিথিলা!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ৮:৪৭ pm

বলিউডের কিং শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার আগ্রহ ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা।

২০১৯ সালের নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার সুবাদে সেখানে উপস্থিত ছিলেন মিথিলাও। অনুষ্ঠানের এক ফাঁকে টালিউডের তারকারা শাহরুখের সঙ্গে ছবি তোলার জন্য লাইন ধরে। একজনের পর একজন নিজেকে কিং খানের পাশে দাঁড় করিয়ে ক্যামেরাবন্দি হন।

মিথিলাও শাহরুখের সঙ্গে ছবি তুলেছেন। তাদের সঙ্গে ছিলেন সৃজিতও। তবে ওই ছবি তোলার জন্য মোটেও আগ্রহী ছিলেন না মিথিলা। একটি গণমাধ্যমের অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন অভিনেত্রী।

বলিউড বাদশাহ শাহরুখ খানকে বলা হয়ে থাকে সিনে দুনিয়ার অন্যতম বড় তারকা। পৃথিবীর অধিকাংশ দেশেই তার ভক্ত ছড়িয়ে রয়েছে। তাকে এক নজর সামনে থেকে দেখার স্বপ্ন কোটি কোটি ভক্তের। কিন্তু সেই ভাগ্য ক’জনেরই বা হয়! তবে এ অভিনেত্রী জানালেন ভিন্ন কথা।

শাহরুখকে দেখার অনুভূতি জানতে চাইলে মিথিলা বলেন, আমি ছোটবেলা থেকেই স্টারদের দেখলে স্বাভাবিকভাবেই নিতাম। আমি কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। আমার তারকাদের দেখলে মনে হয়, তারা তো মানুষই। আমাদের মতো একজন মানুষ। অনুষ্ঠানে কলকাতার সব স্টার শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম। এমন তো নয় যে তার সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি আবার শাহরুখের ভক্ত। তাই সৃজিতপত্নীর এসব কথা শুনে বিস্মিত হন। পূর্ণিমা বলেন, শাহরুখ খানকে দেখলে তো অজ্ঞান হয়ে যেতাম।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ