1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহরুখের গানে নিখুঁত ঠোঁট মিলিয়ে ভাইরাল তানজানিয়ার যুবক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ১১:৩১ pm

তানজানিয়ার দুই ভাইবোন হিন্দি সিনেমা শেরশাহের গান রাতা লম্বিয়া গানে ঠোঁটি মিলিয়ে ভাইরাল হন। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত এই সিনেমাটি জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে এর রাতা লম্বিয়া গানটিও বেশ জনপ্রিয় হয়।

প্রথম ভিডিও ভাইরাল হওয়ার পর কিলি পল নামের যুবক আবার একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতে বোন ছাড়া একাই তিনি ঠোঁট মেলান। এই ভিডিওটিতে পল ঠোঁট মিলিয়েছেন, হিন্দি সিনেমা রইসের গান ‘জালিমা’র সঙ্গে। এই গানটিতে অভিনয় করেছে শাহরুখ খান এবং মাহিরা খান। জনপ্রিয় এই গানটিতে লিপ-সিঙ্কের ভিডিওটি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। এখন পর্যন্ত ভিডিওটি ২২১ হাজারের বেশি মানুষ দেখেছেন।

কিলি পল শাহরুখ খানের হিন্দি সিনেমা রইসের গান জালিমায় ঠোঁট মিলিয়ে সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, আমার একটি প্রিয় গান হলো- শাহরুখ খানের জালিমা। ভারতের সকলকে ধন্যবাদ আমার ভিডিওকে এতটা ভালোবাসার জন্য এবং সাপোর্ট করার জন্য। আরও বেশি করে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই। কিলি পলের এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে বিভিন্ন ধরনের কমেন্টও করা হয়েছে।

অনেকেই কিলি পলকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে জানতে চেয়েছে তিনি হিন্দি জানেন কিনা? কারণ হিন্দি ভাষা না জেনে এত সুন্দর এক্সপ্রেশন এবং ঠোঁট মেলানো কীভাবে সম্ভব! তবে বাস্তবতা হলো- কিলি পল হিন্দি জানেন না।

ভিন্নবার্তা ডটকম/আর

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ