1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুরে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ৮:০১ am

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরের পাশের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।

আগুনে বেশ কয়েকটি দোকান ও রাস্তার পাশে থাকা পিকআপ ভ্যান পুড়ে গেছে। রাত দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহজাদপুর, বাঘাবাড়ি, উল্লাপাড়া ও পাবনার বেড়া ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আশপাশের গ্রামগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ সহযোগিতা করছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ