1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ বৃদ্ধা নিহত, আহত ৩ 

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১ ২:২৯ pm

সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৬ টায় ঢাকা-আরিচা মহাসড়কে পাড়কোলা কাঠাল তলার সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যান আরোহী ২ বৃদ্ধা নারী নিহত এবং একই পরিবারের আরো ৩ জন আহত হয়েছে।

নিহতরা হলো পাড়কোলা গ্রামের চান্দু শেখের স্ত্রী কাজলী বেগম (৬০), আনিস হোসেনের স্ত্রী সালেহা বেগম (৬১)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার ও আনিস হোসেনের আহত ছেলে, পুত্রবধূ ও নাতনীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। এরা সবাই পাড়কোলা মহল্লার বাসিন্দা। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহজাদপুরে একটি রেস্টুরেন্টে রান্না করতে অটোভ্যানে করে যাওয়ার সময় পিছন থেকে আসা পাবনাগামী পিকআপ (ঢাকা মেট্রো ঠ ১১-৯০৬২) সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে ২ জন হোটেল শ্রমিক বৃদ্ধ মহিলা নিহত হয় এবং ৩ জন আহত হয়।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, ঘাতক পিকাপ ভ্যান আটক করা হয়েছে এবং গাড়িতে থাকা চিপস ও ফাস্টফুড জাতীয় দ্রব্যাদি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, শাহজাদপুর শহরের বিভিন্ন খাবার হোটেলে প্রতিদিনের মত শুক্রবার সকাল ৮টার দিকে কাজ করতে বের হয়। তাদের বহন করা অটোভ্যানটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা বাজার এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা পাবনাগামী একটি পিকাপভ্যান গাড়ী সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ২ নারী নিহত এবং তাদের আরো ৩ স্বজন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ