1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুরের সেই সড়কে আবারো দুর্ঘটনায় প্রাণহানি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ১১:৪১ pm

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হাবিবুল্লাহ নগড় ইউপির রতনকান্দি দক্ষিনপাড়া পুরাতন বাজার সংলগ্ন ব্রিজ উঠার সংযোগ সড়কে আরো একবার প্রাণহানীর ঘটনা ঘটেছে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে অটোভ্যান উল্টে গিয়ে উপজেলার সদামারা গ্রামের আয়নাল প্রামানিকে পুত্র আঃ মজিদ ওরফে ধনী (৪৫) নিহত হয়েছে।

নিহতের ছোট ভাই আজিম প্রামানিক জানান অটোভ্যান চালিয়ে বাড়ী ফেরার সময় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় খাদ থেকে সংযোগ সড়কের উচ্চতা প্রায় ত্রিশফুট।রেলিং না থাকায় অটোভ্যান উল্টে গিয়ে খাদে পরলে মৃত্যু হয় ভ্যানচালক আঃ মজিদ ওরফে ধনীর ।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারীতে ঐ ব্রিজের সংযোগ সড়ক থেকে অটোভ্যান উল্টে গিয়ে উপজেলার মোয়াকোলা গ্রামের আবুল কালামের মেয়ে ৩য় শ্রেনীর ছাত্রী মদিনা খাতুন নিহত হয়েছিলো।
সমতল রাস্তা থেকে ব্রিজে উঠার সংযোগ সড়কেন উচ্চতা বেশি এবং খাদ থেকে সংযোগ সড়কের উচ্চতা প্রায় ত্রিশ ফিট কিন্তু কোন রেলিং ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা রোধে দ্রুত ঝুঁকিপুর্ন এই সেতুর সংযোগ সড়কের দুপাশে রেলিং স্থাপনের দাবী জানিয়েছে এলাকাবাসী

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ