1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুরের ঘটনায় আহত ১ জনের মৃত্যু, গ্রেফতার ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১২:০৬ am

সিরাজগঞ্জের শাহজাদপুরের উল্টাডাব গ্রামে গত ১লা ফেব্রুয়ারি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকালে আনিছুর রহমান (৫৪) নামের একজন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত আনিছুর রহমান উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের বক্কার প্রামাণিকের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে গত ১ ফেব্রুয়ারি রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়। এসময় ফালাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আনিছুর রহমান, গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার আনিছুর রহমান মৃত্যুর কোলে ঢোলে পরে। তার মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন সহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, ১ লা ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় নিহত আনিছের ভাই ছালাম মেম্বার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। আনিছুর রহমানের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আমরা তৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসি।

এই ঘটনায় উল্টাডাব গ্রামের মৃত ওসমান গণির ছেলে মামলার এজাহারভূক্ত আসামী আবুল কাশেম (৫২) ও তার ছেলে মাসুদ রানা (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ