1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত গুলি চালিয়েছে: ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ১২:৪৩ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

এর আগে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর নবগঠিত কমিটির নেতা কর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ এ কর্মসূচি বানচাল করতে অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ করে ও গুলি চালায় এবং লাঠিচার্জ করে। এতে আমানুল্লাহ আমান, আমিনুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি একটি ফ্যাসিস্ট সরকার এভাবে নির্যাতন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করছে।

শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি সফল করায় তাদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন সম্ভব। আর ঢাকা মহানগর বিএনপির এই আন্দোলনে নেতৃত্ব দেবে।

বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে এমন অভিযোগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কতজন আহত বা গুলিবিদ্ধ হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত সংখ্যা হিসেব করা সম্ভব হয়নি।

এ সময় ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ