
শুরু থেকেই বিপদ সামাল দিয়ে ইতিবাচক ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত। আফিফ হোসেন ধ্রুবকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গড়েছিলেন প্রতিরোধ। আফিফ আউট হয়ে গেলেও শান্ত খেলছিলেন দলের দায়িত্ব কাঁধে নিয়ে।
কিন্তু এ তরুণ বাঁহাতির সম্ভাবনাময় ইনিংসটি বেশি বড় হতে দিলেন না পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান। দুর্দান্ত ফিরতি ক্যাচে শান্তকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। আউট হওয়ার আগে ৩৪ বল খেলে ক্যারিয়ার সর্বোচ্চ ৪০ রান করেছেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৩ রান। উইকেটে দুই নতুন ব্যাটার নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান।
ভিন্নবার্তা ডটকম/এন