1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাকিব খানের জন্য গানে কণ্ঠ দিলেন জুবিন নটিয়াল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ৯:৩৫ pm

নায়ক শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য ভারতের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল গানে কন্ঠ দিয়েছেন। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত।

গানে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় জুবিন বলেন, বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভকামনা।

গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ভারতের বেশ কয়েকজন সংগীতশিল্পীর জন্য গান লিখেছি। তবে জুবিন নটিয়ালের জন্য প্রথম লিখলাম। তিনি এ সময়ের ভীষণ জনপ্রিয় একজন গায়ক। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তিনি যেভাবে গানটি গেয়েছেন, আমার বিশ্বাস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।

উল্লেখ্য, জীবনের কথায় এর আগে ভারতের মিতালী মুখার্জি, জুবিন গর্গ, মোহাম্মদ ইরফান, আকৃতি কাক্কার, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, শুভমিতা, আকাশ সেনসহ বেশ কয়েকজন শিল্পী গান গেয়েছেন।

প্রসঙ্গত, ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ