1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শনাক্তের হার আড়াই শতাংশের সামান্য বেশি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ৬:৩২ pm

দেশে করোনার নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার আজও আড়াই শতাংশের কাছেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। এর আগে রোববার শনাক্তের হার ছিল ২ দশমিক ৩৬ শতাংশ। আর শনিবার তা ছিল ২ দশমিক ৪৫ শতাংশ।

সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৯ লাখ ৭৫ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করা হলো।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৫৯৯ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে।

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ সোমবার পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ দুইজন ও নারী ৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৯ এবং বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ