
রাজশাহীর তানোরে রোজার শুরুতে পল্লীবিদুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইফতারের পর উপজেলার দেবীপুর মোড়ে পল্লীবিদ্যুৎ অফিস ফেরাও করা হয়। পুলিশ খবর পেয়ে সেখানে গেলে দুই যুবকে আটক করে। তবে আটক দুজনের নাম-পরিচয় জানানো হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, রোজার শুরু থেকে তানোর পল্লীবিদুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়। ফলে বোরোর জমিতে সেচ সংকটে বিপাকে পড়েন কৃষক। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে বিড়ম্বনায় পড়তে হয়। এতে অতিষ্ঠ হয়ে ২৪ ঘণ্টা নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবতে অফিস ঘেরাও করে বিপুল সংখ্যক মানুষ। এসময় তানোর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জুহুরুল ইসলামের ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে দু’জন যুবককে আটক ও ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যপারে তানোর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জুহুরুল ইসলাম বলেন, উপজেলার কলমা ইউপির বিল্লি ও দিব্যস্থল এলাকার লোকজন ৬-৭টি মোটরসাইকেলে ১৫ জন ব্যক্তি অফিসে আসে। এসেই তারা মারমুখি আচরণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে থানা পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল জব্দের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শক্রমে মামলার জন্য থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন, পল্লীবিদ্যুতের লোডশেডিং অভিযোগ করতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নাম দেওয়া হবে বলে জানান ওসি।
ভিন্নবার্তা/এমএসআই